মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

তাসাউফ ভিত্তিক অরাজনৈতিক সংগঠন- শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী চট্টগ্রাম আনোয়ারা টার্নেল মোড়স্থ স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে পালিত হয়।কর্মসূচির মধ্যে ছিলো, খতমে কুরআন, দোয়া-দরুদ, মিলাদ ও মুনাজাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাওলানা রেজাউল হক গোফরান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মাকছুদুল আলম এবং জিয়াউল হক মালেকী। সংগঠনের সিনিয়র দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম সাইফ, হাফেজ মাওলানা আবদুল করিম, আবদুল হামিদ শাকিল, মহিউদ্দীন, হাফেজ আসহাব উদ্দীন মালেকী, জয়নাল আবেদীন জামশেদ,আরিফুল ইসলাম মিশকাত, জয়নাল আবেদীন, মেহেদী হাসান, মঞ্জুর, শাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম- আল্লাহর প্রিয় ও পছন্দনীয় ধর্ম। এ ধর্মের নবী- হজরত মুহাম্মদ (দ.)’র উত্তরসূরী তথা- পীর-মাশায়েখ ও আউলিয়ায়ে কেরামের অজস্র পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে আমরা এ ধর্ম পেয়েছে। উপমহাদেশে এ ধর্ম প্রচার ও প্রসারে সুফিদের ভূমিকা অতুলনীয়। এজন্য সুফিদের জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। যুগের পরিবর্তনের কারণে, সুফিদর্শনকে নানান স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিবর্তন ও পরিবর্ধন করে সুফিতত্ত্বকে কলুষিত করে তাসাউফ চর্চা থেকে বিচ্ছিন্ন হয়ে হিন্দু ও খ্রিষ্টান ধর্মের সাথে যোগসাজ প্রতিস্থাপন করে ইসলামি ভাবধারার চিন্তাদর্শনকে একীভূত করেছে। অথচ ইসলাম ধর্মের সাথে নবতর গোমরাহী মূলক অপসংস্কৃতির সাথে কোন সম্পর্ক নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর