বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, চাঁপাইনবাবগঞ্জে ৩ শিক্ষককে অব্যাহতি শুক্রবারের মধ্যেই ইরানের সাথে শান্তি আলোচনা হতে পারে : ট্রাম্প আর্থিক বিতর্কের মধ্যে পদ ছাড়লেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ ইয়াবা আনতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার যেতেন, অভিযোগ কর্নেল অলির তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার, ৩ দিনের রিমান্ড পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নওগাঁয় এক পরিবারে চার খুন: বাবা-ছেলের পরিকল্পনায় হত্যা, গ্রেপ্তার ৩

শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫ টাইম ভিউ
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। এছাড়া সব উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে। বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দেশে হামের টিকা ৬ মাসের মজুত আছে। পরবর্তী ৬ মাস এটি দিতে কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত আছে। এটি মজুত থাকায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।

এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জটিল অস্ত্রোপচার ও চিকিৎসায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর