বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

সাবেক এমপি আসাদ বারিধারা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭১ টাইম ভিউ

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  রবিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন এই সংসদ সদস্য। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের ২ মেয়াদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

রাতের মধ্যেই তাকে রাজশাহীতে আনা হবে। এরপর পুলিশ তাকে নির্দিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাইবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর