বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

হাসিনা, রেহানা ও টিউলিপের দুর্নীতির মামলার রায় ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৯ টাইম ভিউ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে ১০ কাঠা জমি দেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। মামলার সাক্ষীরা জানান, প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপপ্রয়োগ করে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ দিয়েছেন শেখ হাসিনা। এতে মূল আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা আছে বলে জানান দুদকের আইনজীবীরা।

পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের প্লট নেওয়ার সময় নিজের পরিবারের জন্যও হাসিনার কাছে প্লটের আবদার করেন শেখ রেহানা। পরে ক্ষমতার অপব্যবহার করে রাজউককে প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে ১০ কাঠা সরকারি জমির মালিক হন রেহানা। এসব অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক।

৩২ জনের সাক্ষ্যপ্রদানের পাশাপাশি অবৈধ নির্দেশনামা ও ভুয়া হলফনামাসহ আসামিদের বিরুদ্ধে সকল প্রমাণাদি উপস্থাপন করেন দুদকের আইনজীবীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আগামী ১ ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত।

সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে, মায়ের নামে প্লট বরাদ্দের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ফলে নিজে প্লট বরাদ্দ না নিলেও মামলার একজন মূল আসামি তিনি। মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। তার আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর