বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের নাম পরিবর্তন করে নতুন নাম‘বঙ্গবন্ধু বিচ’

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের নাম পরিবর্তন করে নতুন নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিচ’। সেই সঙ্গে সৈকতের ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামে নতুন আরেকটি সৈকতের নামকরণ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলির মাঝে খালি জায়গায় বীর ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হলো। একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই নামকরণ করা হয়।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর