বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

প্রথম আলো কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭২ টাইম ভিউ

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে বিক্ষোভকারীরা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন। সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে।

আন্দোলনকারীরা কি দাবি নিয়ে অবস্থান নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনকারীদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার বিষয়ে যা জানালেন অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার বিষয়ে যা জানালেন অধ্যক্ষ গতকাল গতকাল রবিবারও (২৪ নভেম্বর) দুপুর থেকে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন একদল বিক্ষোভকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেননি। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের ছয় সদস্য আহত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর