শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলের কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট শিখরে ‘সী টু সামিট’ অভিযান শুরু

এস.এ.এম সুমন :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ টাইম ভিউ

প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশরক্ষায় টেকসই সমাধান প্রচারের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে,পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার সকাল ১১:০০ টায় কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশিখর মাউন্ট এভারেস্ট যাত্রা শুরু করবেন । পতাকা-পদান অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযানের যাত্রার শুভ সূচনা করা হবে, যেখানে উপস্থিত থাকবেন ইউএনডিপি এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সহ আরো অনেকে ।

আশা করা যায়, এই অভিযানে ৯০ দিনে বাংলাদেশ, ভারত এবং নেপালের উপর দিয়ে প্রায় এক হাজার তিন শত কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্ট-এর  ২৯,০৩১ ফুট উঁচু শিখরে শিখর আরোহণ করবেন। এ অভিযানে সাহায্য করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। টাইটেল স্পনসর হিসেবে আছে প্রাণ , গিয়ার পার্টনার হিসেবে মাকালু-ই- ট্রেডার্স নেপাল, সিস্টেমা বাংলাদেশ এবং অ্যাডভেন্সার প্রিয় মানুষদের সহায়তা।

শাকিল তার সমুদ্র সমতল থেকে এভারেস্ট শিখরে অভিযান সমুদ্রপৃষ্ঠ থেকে হেঁটে মাউন্ট এভারেস্ট আরোহণ করার লক্ষ্যে যাত্রা শুরু করছেন। এই অভিযানের মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উপায়ে লক্ষ্য অর্জনের গুরুত্ব তুলে ধরবেন। কক্সবাজার থেকে এভারেস্ট বেসক্যাম্প পর্যন্ত ১,৩০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার পর তিনি এভারেস্টের চূড়ায় উঠবেন। তার লক্ষ্য হলো, দুর্গম অভিযানও পরিবেশের ক্ষতি না করেই অভিযান সম্পন্ন করা সম্ভব।

এর আগে শাকিল নেপালের ১,৭০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্রেট হিমালয়া ট্রেইল” সফলভাবে সম্পন্ন করা প্রথম বাংলাদেশি হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এবার তিনি তার অভিযানের পথে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবেন, যা সচেতনতা তৈরি করবে কীভাবে প্রকৃতির দূষণ, পর্যটন এবং পাহাড়ি সম্প্রদায়ের জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে।

একজন যুব অ্যাডভোকেট হিসেবে শাকিলের এই যাত্রা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশবান্ধব সমাধান প্রচারের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করবে, যা পরিবেশ ও মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।  অভিযানটি সম্পন্ন হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানিও আছে তাঁর সামনে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর