শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

পল্টনে রান্নার সময় চুলার আগুনে দগ্ধ মা ও মেয়ে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮১ টাইম ভিউ

ঢাকার পল্টনে রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে দুই নারী দগ্ধ হয়েছেন। সোমবার দুপুরের এ ঘটনায় আহত দুই নারীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন- হোসনে আরা (৬২) এবং তার মেয়ে তাসলিমা সুলতানা। হোসনে আরার শরীরের ৮৮ শতাংশ এবং তাসলিমা সুলতানার শরীরের ২ শতাংশ পুড়ে গেছে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, “বেলা দেড়টার দিকে রান্নাঘরে আগুনের কারণে তারা দগ্ধ হন। হোসনে আরার অবস্থা খুবই আশঙ্কাজনক, তার শরীরের ৮৮ শতাংশ পুড়ে গেছে, এবং তাকে এইচডিইউতে ভর্তি করা হয়েছে।”

এছাড়া, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক সিনিয়র স্টাফ নার্স জানান, “রান্না করতে গিয়ে রান্নাঘরে আগুন লাগে। এক নারী গুরুতরভাবে দগ্ধ হন, অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর