মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি অবশেষে জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

শনিবার খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি সদরে একই স্থানে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শনিবার (৮ এপ্রিল) ১৪৪ ধারা জারি থাকবে।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশের প্রতিবেদনে শনিবার পৌর বাস টার্মিনাল এলাকায় জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ এবং তৎসংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজনের তথ্য জানানো হয়। একই স্থানে দুই সংগঠনের কর্মসূচিতে যেন শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না হয় সে লক্ষে শনিবার সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ জারি করা হলো।

এদিকে, ক্ষমতাসীন দলের ইন্ধনে প্রশাসন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলকে পণ্ড করতে পাঁয়তারা করছে অভিযোগ তুলে জেলা বিএনপি। শনিবারের পূর্বনির্ধারিত বিভাগীয় ইফতার মাহফিল পণ্ড হলে আগামী ১২ ও ১৩ এপ্রিল খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।

জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার পৌর এলাকার কলাবাগানের বাস ভবনে শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর