শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯১ টাইম ভিউ
যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নিহত আলমগীর হোসেন মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তার বাড়ি যশোর কোতোয়ালি থানাধীন ইসাহাক সড়ক, শংকরপুর এলাকায়।

স্থানীয়রা জানায়, শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার মাথার বাম পাশে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর