মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

মিরপুরে চাঁদাবাজ ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ টাইম ভিউ
মিরপুরে চাঁদাবাজ ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪

রাজধানীর মিরপুর এলাকায় চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসার বিরুদ্ধে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী শাহীন ইসলাম জীবন ঘনিষ্ঠ চার সহযোগীকে গ্রেফতার করেছে। অভিযানে একটি পিস্তল, গুলি, ওয়াকিটকি সেট এবং চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়—সন্ত্রাসী শাহীন ইসলাম জীবন মিরপুর-১৩ এলাকায় অস্ত্র হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ১১ সিগন্যাল ব্যাটালিয়নের একটি গোয়েন্দা দল ওই এলাকায় নজরদারি জোরদার করে।

রাত আনুমানিক ১০টার দিকে এস অ্যান্ড এস হারম্যান মেইনার কলেজের সামনে অভিযান চালিয়ে মোঃ জাহিদুল ইসলাম সাকিব (২৭) নামের এক যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, একটি ওয়াকিটকি সেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

পরবর্তীতে সাকিবের দেওয়া তথ্যে একই রাতে সাড়ে ১১টার দিকে মিরপুরের হোপ মার্কেট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে চাঁদা আদায়ের সময় গ্রেফতার করা হয় শাহীন ইসলাম জীবনের আরও তিন সহযোগী—সুলতান মোল্লা (৫৫), মোঃ রুবেল হাসান (৪০) ও ফারুক আহমেদ (৩৯)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় জীবনের ‘লাইনম্যান’ হিসেবে চাঁদাবাজি করে আসছিল বলে জানায় যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৩ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর