মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

চকবাজারে সিরামিক গোডাউনে আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২১৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের পাশে ৫ তলা একটি ভবনের সিরামিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে তা নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরো ইউনিট যোগ দিয়েছে। এখন মোট সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশের একটি ভবনে ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

উল্লেখ্য, প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর