শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে গুলি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ টাইম ভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানের শীষের প্রচার শেষে বাড়ি ফেরার পথে সাবেক এক ছাত্রদল নেতার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। রোববার (০১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আড়াইহাজার বাজারের অদূরে সড়কের ওপর এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, হামলার শিকার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি মাহমুদপুরের শ্রীনিবাসদী গ্রামে। হামলার সময় তিনি ছিলেন তার ব্যক্তিগত গাড়িটির চালকের আসনে। পাশে তার বন্ধু ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বসা ছিলেন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি।

যুবদল নেতা সাদেকুর রহমান বলেন, দিনভর মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রচার চালিয়েছেন তারা। প্রচার শেষে আড়াইহাজার বাজারে গাড়ির ‘টিভি মনিটর’ মেরামত করেন। ‘মনিটর ঠিক করে বাড়ি ফেরার পথে আড়াইহাজার থানা থেকে আধা কিলোমিটার দূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুই জন যুবক গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রানিং অবস্থায় থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর