শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি: প্রধান উপদেষ্টার দপ্তর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ টাইম ভিউ
নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি: প্রধান উপদেষ্টার দপ্তর

সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটেছে ২৭৪টি। গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের রোববার (০১ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, এসব ঘটনার মধ্যে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণ ১৬টি। প্রার্থীর ওপর হামলার ঘটনা ১৫টি। হত্যাকাণ্ড ঘটেছে ৫টি। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ৮৯টি। অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ৩টি। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ৯টি।

প্রচার কার্যক্রমে বাধা দেয়া হয়েছে ২৯টি। নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ২০টি। অবরোধ ও বিক্ষোভ হয়েছে ১৭টি। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ১টি। অন্যান্য হিসেবে নথিভুক্ত হয়েছে ৭০টি ঘটনা।আগের নির্বাচনের তুলনামূলক পরিসংখ্যানও প্রকাশ করেছে প্রেস উইং। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটে। ওই সময়ে নিহত হন ১১৫ জন। আহত হন ৩১৫ জন।

একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতায় নিহত হন ২২ জন। আহত হন ৭৮০ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংসতায় নিহত হন ৬ জন। আহত হন ৪৬০ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর