সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

পেট্রোল পাম্পে তেল নেওয়ায় অগ্রাধিকার চায় পুলিশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
পেট্রোল পাম্পে তেল নেওয়ায় অগ্রাধিকার চায় পুলিশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি দায়িত্ব পালনে গতিশীলতা আনার লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে পুলিশ সদস্যদের জন্য আলাদা লাইন ও বিশেষ বুথ দাবি করেছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। শুক্রবার (১৭ এপ্রিল) এসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক আবেদনে এই অনুরোধ জানানো হয়।

পুলিশ এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে জরুরি সেবার ওপর।

আবেদনে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ সময় পাম্পে অপেক্ষা করার কারণে আসামি ধরতে বিশেষ অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং দুর্যোগ কিংবা দুর্ঘটনাস্থলে তড়িৎ সাড়া প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সময়মতো পালন করা সম্ভব হচ্ছে না।

এসোসিয়েশন জানায়, অনেক সময় জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে আগে জ্বালানি সংগ্রহ করতে গেলে পুলিশ সদস্যদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে জনরোষ এবং এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার সম্মুখীন হওয়ার মতো ঘটনাও ঘটছে।

এ অবস্থায় জনস্বার্থ এবং পুলিশের জরুরি দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সকল সরকারি ও বেসরকারি পেট্রোল পাম্পে পুলিশের জন্য আলাদা ব্যবস্থার দাবি জানানো হয়েছে। আবেদনে বলা হয়, পুলিশ সদস্যরা তাদের সরকারি পরিচয়পত্র প্রদর্শন করে যাতে অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে দ্রুত জ্বালানি সংগ্রহ করতে পারেন, সেজন্য আইজিপির কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর