রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু গোয়ালন্দে রাতের আধারে বালু লুট চক্রের বিরুদ্ধে ইউএনও’র অভিযান দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করেছেন ট্রাম্প দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন সিটিটিসি প্রধান সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী

সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত চার মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সেসময় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।

একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর