শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী ব্রাজিল সমর্থন দল বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ: এফএও রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২ আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত ময়মনসিংহে জাল নোটসহ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ শাপলা ট্রাজেডিকে বিএনপিই প্রথম ‘গ ণ হ ত্যা’ বলেছিল: তথ্যমন্ত্রী

কক্সবাজারের আকাশে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলক, জনমনে আতঙ্ক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
কক্সবাজারের আকাশে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলক, জনমনে আতঙ্ক

কক্সবাজার সমুদ্রসৈকতের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যায় দ্রুতগতিতে দক্ষিণ দিকে (টেকনাফের দিকে) ছুটে গেছে ‘মিসাইল’ আকৃতির এক রহস্যময় আলোর ঝলক। মাত্র কয়েক মিনিটের মাথায় সেটি আকাশে অদৃশ্য হয়ে যায়। সৈকতে দাঁড়ানো পর্যটকেরা এই অভাবনীয় দৃশ্য নিজেদের মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। তার কিছুটা দূরে আলো ছড়িয়ে পূর্ব দিকে (টেকনাফের দিকে) দ্রুতবেগে ছুটতে থাকে ‘মিসাইল’ আকৃতির ওই আলোর ঝলক। কয়েক মিনিটের মাথায় সেটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়।

অস্বাভাবিক এই দৃশ্যটি সৈকতে দাঁড়ানো পর্যটকের পাশাপাশি শহরের বাসিন্দারাও বাসাবাড়ির ছাদে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেন। অজানা এই বস্তুটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে অনেককে।

এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান জানান, কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে আকাশের যে আলোর ঝলক ছুটতে দেখা গেছে, সেটির বিষয়ে ঢাকার আবহাওয়াবিদদের কাছে ভিডিও ও ছবি পাঠিয়ে মন্তব্য চাওয়া হয়েছিল। ঢাকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এটি কোনো প্রাকৃতিক বা আবহাওয়াগত বিষয় নয়। বিষয়টি নিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ওয়াহিদুর রহমান বলেন, বঙ্গোপসাগরের ওপর দিয়ে মিসাইল আকৃতির যে আলোর ঝলক ছুটে গেছে, তার বিস্তারিত কোনো তথ্য পুলিশের কাছে নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে এটিকে মিসাইল মনে হয়েছে বলে উল্লেখ করেন মো. ওয়াহিদুর রহমান। তবে এটি আসলে কী, কেন বা কারা এটি ছুড়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর