মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয় ,সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশী নিহত শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী বাণিজ্যিকভাবে চালু হলো ই-ঋণ: সর্বোচ্চ সীমা ৫০ হাজার নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হচ্ছে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি :ডিআইজি রেজাউল অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: মির্জা ফখরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

চলতি বছরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে কমিটির আহবায়ক করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হয়েছে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাশঙ্কার কারণে আইসিসির কাছে টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেয়ার আবেদন জানিয়েছিল বিসিবি। তবে আইসিসি সে অনুরোধ না রাখায় বিগত অন্তর্বর্তী  সরকারের নির্দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। পরে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বলেন, নিরাপত্তার কথা ভেবে এটা ছিল সরকারের সিদ্ধান্ত। এর আগে, কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের ওই সিদ্ধান্তের পরই ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বোর্ড। তবে সেটি বিবেচনায় নেয়নি আইসিসি।

গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এ ঘটনা তদন্তের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর