বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান জোরদার হবে: স্বাস্থ্যমন্ত্রী এরশাদের আদর্শে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে সংসদের সক্রিয় ভূমিকার আহ্বান চীফ হুইপের হুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণে জাতীয় উদ্যোগের দাবি জোরালো কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি প্রায় ২ লাখ, মৃত বেড়ে ২৮ ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে সুস্থতার পথে ইবরার টিপু প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ গোয়ালন্দে হালিম মিয়া কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন, রোপন ও রেলী অনুষ্ঠিত ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে ডিএমটিসিএলের বিশেষ অভিযান

এস.এ.এম সুমন
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২১ টাইম ভিউ
mirpur-10-metro-station

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল সরিয়ে ফেলা হয়, যাতে স্টেশন এলাকায় নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা যায়।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলাম নেতৃত্ব দেন। অভিযানে সহযোগিতা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এমআরটি পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো ও ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযানে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর