বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান জোরদার হবে: স্বাস্থ্যমন্ত্রী এরশাদের আদর্শে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে সংসদের সক্রিয় ভূমিকার আহ্বান চীফ হুইপের হুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণে জাতীয় উদ্যোগের দাবি জোরালো কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি প্রায় ২ লাখ, মৃত বেড়ে ২৮ ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে সুস্থতার পথে ইবরার টিপু প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ গোয়ালন্দে হালিম মিয়া কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন, রোপন ও রেলী অনুষ্ঠিত ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এরশাদের আদর্শে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৩ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক: পল্লীবন্ধু, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুর বেড়িবাঁধে জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং মরহুম নেতার রাজনৈতিক অবদান স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় মোটর শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক। বক্তব্যে তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং স্থানীয় সরকার ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মরহুম নেতার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন।

মোস্তাকুর রহমান মোস্তাক বলেন, পল্লীবন্ধুর আদর্শ, রাজনৈতিক দর্শন ও উন্নয়নচিন্তাকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও জনমুখী রাজনৈতিক শক্তিতে পরিণত করতে হবে। তিনি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ, চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি. এম. কাদের, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ.বি.এম. রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি পারস্পরিক ঐক্য বজায় রেখে দল পরিচালনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ব্যক্তিগত বিরোধ, বিভেদ ও হিংসা-বিদ্বেষ পরিহার করে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দলের ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জাতীয় পার্টির ঐক্য ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর