রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে হালিম মিয়া কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন, রোপন ও রেলী অনুষ্ঠিত ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হত্যার হুমকির পর ইরানকে পাল্টা হুমকি ট্রাম্পের ভোলায় পরীক্ষায় নকল করতে না পেরে কেন্দ্রে শিক্ষার্থীদের হামলা ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস বাগেরহাটে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মিলল বিএনপি নেতার লাশ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী

কারাবাসের স্মৃতি নিয়ে আবেগঘন বার্তা, সত্য প্রকাশের পর মুখ খুললেন পরীমণি

এস.এ.এম সুমন
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২ টাইম ভিউ
ফেইজবুক

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন আলোচিত থাকা ২০২১ সালের গ্রেপ্তার ও কারাবাসের ঘটনা নিয়ে আবারও মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। শুক্রবার (১০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি সেই সময়ের অভিজ্ঞতা, মানসিক যন্ত্রণা এবং জীবনে এর প্রভাব নিয়ে বিস্তারিত কথা বলেন।

স্ট্যাটাসে পরীমণি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান। সম্প্রতি একটি অনলাইন টকশোতে তিনি দাবি করেন, তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পরীমণিকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই পরীমণি লেখেন, দীর্ঘ সময় পর হলেও সত্য প্রকাশ্যে আসায় দেশের মানুষ ঘটনার প্রকৃত দিক সম্পর্কে জানতে পেরেছেন।

নিজের পোস্টে অভিনেত্রী উল্লেখ করেন, মিথ্যা মামলায় টানা ২৮ দিন কারাগারে থাকার অভিজ্ঞতা তাঁর ব্যক্তিগত জীবন, সম্মান এবং মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছে। একজন নারী শিল্পী হিসেবে তাঁর চরিত্র ও মর্যাদা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন বলে জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে তিনি জানতে চান, হারিয়ে যাওয়া সম্মান ও জীবনের মূল্যবান সময়ের দায় কে নেবে। তবে অতীতের ঘটনার জন্য কারও প্রতি প্রতিশোধ বা বিদ্বেষ পোষণ করেন না বলেও স্পষ্ট করেছেন পরীমণি। তিনি বলেন, তাঁর প্রত্যাশা শুধু সত্য প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের পরিস্থিতির শিকার না হন। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষ অংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। অতীতের বেদনাকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করেই সামনের দিনগুলো এগিয়ে নিতে চান। পাশাপাশি ভক্তদের কাছে নিজের জন্য দোয়া কামনা করেন, যাতে আরও ভালো কাজের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর