বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে: ট্রাম্প

আবারও জুটি হবেন শাকিব ও ইধিকা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২১ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বিনোদন ডেস্ক:  ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা আসার পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা। ‘বরবাদ’ সিনেমার সফলতার ধারাবাহিকতায় পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন তিনি। আর সেই ঘোষণার পর থেকেই ভক্তদের বড় প্রশ্ন—এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে কি আবারও দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালকে?

ইধিকা পাল প্রথমবার শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ‘প্রিয়তমা’ সিনেমায়। ছবিটি দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলে এবং তাদের অনস্ক্রিন রসায়ন প্রশংসিত হয়। পরে ‘বরবাদ’ সিনেমাতেও এই জুটি দর্শকদের মন জয় করে। ফলে নতুন সিনেমার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শাকিব-ইধিকা জুটিকে একসঙ্গে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেক দর্শক।

সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বরবাদ টিম ফিরছে’ লিখে একটি পোস্ট দেওয়ার পর আলোচনা আরও জোরালো হয়। অনেকেই ধারণা করছেন, আগের টিমের সদস্য হিসেবে ইধিকা পালও নতুন প্রজেক্টে থাকতে পারেন। তবে বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে নারাজ প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি জানিয়েছেন, বর্তমানে চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তাই নায়িকা নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত শুধু শাকিব খানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। চিত্রনাট্য সম্পন্ন হওয়ার পর চরিত্রের প্রয়োজন অনুযায়ী অভিনেত্রী নির্বাচন করা হবে।

ইধিকা পালের বিষয়ে জানতে চাইলে প্রযোজক জানান, সম্ভাব্য অভিনেত্রীদের সংক্ষিপ্ত তালিকায় তিন থেকে চারজন রয়েছেন এবং সেই তালিকায় ইধিকা পালের নামও রয়েছে। তবে কে চূড়ান্ত হচ্ছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগস্টের শেষ দিকে দেওয়া হতে পারে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবির দৃশ্যধারণ দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন লোকেশনেও হবে। আগামী বছরের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর