বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে: ট্রাম্প

সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন, বুবলী ফিরছেন অভিনয়ে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বিনোদন ডেস্ক: মাতৃত্বের কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করবেন এই নায়িকা।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে বুবলির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই শুটিংয়ে অংশ নেবেন। এর আগে তার উপস্থিতি প্রয়োজন নেই—এমন দৃশ্যগুলোর কাজ শেষ করা হবে।

‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে পুরান ঢাকার জীবনযাপন, ভাষা ও সংস্কৃতিকে ঘিরে। ছবিতে আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে এবং বুবলী অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুই শিল্পীকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতা জানান, সিনেমাটি শুধু দেশের বাণিজ্যিক দর্শকদের জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শকদের কথাও বিবেচনায় রেখে নির্মাণ করা হচ্ছে। মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই শবনম বুবলীর অভিনয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর