মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি অবশেষে জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দিল্লির শিক্ষার্থী আন্দোলনে শোবিজ তারকাদের সংহতি, পুলিশের ভূমিকার সমালোচনা

বিনোদন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন দিন দিন আরও তীব্র হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি বলপ্রয়োগ ও লাঠিচার্জের অভিযোগ ঘিরে দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড ও সংগীতাঙ্গনের একাধিক তারকা।

আন্দোলনের সমর্থনে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা এবং স্বরা ভাস্করসহ আরও অনেক শিল্পী।

অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক ভিডিও বার্তায় আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর এমন আচরণ অত্যন্ত উদ্বেগজনক এবং দায়িত্বে থাকা ব্যক্তিদের একদিন তাদের কর্মকাণ্ডের জবাব দিতে হবে। একই সঙ্গে তিনি দিল্লি পুলিশের ভূমিকারও কঠোর সমালোচনা করেন।

সংগীতশিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “শিক্ষার্থীদেরও মারধর করা হচ্ছে! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মানুষ মনে রাখবে। পরিবর্তনই একমাত্র সত্য।”

পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ বলেন, “যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। প্রশাসনের উচিত তাদের কথা শোনা, কারণ মানুষের কণ্ঠই আসল শক্তি।”

অভিনেত্রী হুমা কুরেশি আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্দোলনের দৃশ্যগুলো তাঁকে মানসিকভাবে ব্যথিত করেছে এবং দীর্ঘদিন মনে থাকবে।

অভিনেত্রী পুনম পান্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিষয় নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।”

অভিনেতা প্রকাশ রাজ শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনের পাশে অবস্থান নিয়েছেন। তিনি পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড়ের সমালোচনা করে একে কর্তৃত্ববাদী আচরণ হিসেবে উল্লেখ করেন। দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত আন্দোলনেও তাকে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে।

অভিনেত্রী শাবানা আজমি-ও আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন। তিনি অসুস্থ হয়ে পড়া কয়েকজন শিক্ষার্থীর খোঁজখবরও নেন এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, সাহিত্যিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর