বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

পাঞ্জাবে প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে গিয়ে প্রেমিক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাঞ্জাবে ছদ্মবেশে প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার প্রেমিক। খবরের শিরোনাম হয় ঘটনাটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একই কাণ্ড ঘটল পশ্চিমবঙ্গের মালদহে। স্থানীয় একটি কলেজে জাল অ্যাডমিট কার্ড নিয়ে স্ত্রীর হয়ে পরীক্ষায় বসে হাতেনাতে গ্রেপ্তার হন স্বামী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রে ভুয়া অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে বসে এক যুবক। তাঁর কাছে থাকা অ্যাডমিট কার্ড দেখে সন্দেহ হয় পরীক্ষকের। নাম লেখা পুষ্পা চৌধুরী অথচ ছবি পুরুষের। ওই নকল অ্যাডমিট কার্ড দেখার পরই পরীক্ষাকেন্দ্র চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস কন্ট্রোল রুমে অ্যাডমিট কার্ডটি পাঠান। পরে দেখা যায় সেটি জাল।এ ঘটনায় যুবক সিদ্ধার্থ শংকর দাসকে হাতেনাতে ধরেন পরীক্ষকেরা। জিজ্ঞাসাবাদ করলে নিজের আসল পরিচয় জানায় ওই যুবক। এরপর তাঁকে আটক করে কলেজ কর্তৃপক্ষ। প্রথমে পুষ্পাকে নিজের বোন বলে পরিচয় দেয়। পরে পুলিশি তদন্তে জানা যায়, পুষ্পা তাঁর স্ত্রী। সিদ্ধার্থ জানান, স্ত্রী অসুস্থ থাকায় তিনি পরীক্ষা দিতে এসেছেন।

এদিকে এই ঘটনা সামনে আসতেই চাঁচল কলেজ কর্তৃপক্ষ স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করে। ওই ভুয়া পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, তৃতীয় বর্ষের ছাত্রী পুষ্পা চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারছেন না। তাই স্ত্রীকে পরীক্ষায় পাস করতে জালিয়াতির পথে হাঁটেন স্বামী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর