শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৮ টাইম ভিউ
জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কায় ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৈঠক শেষে হাইকমিশনার জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সহায়তার একটি আনুষ্ঠানিক আবেদনপত্র বা চিঠি তিনি গ্রহণ করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে তিনি দ্রুত ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।

প্রণয় ভার্মা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত। বর্তমানে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং পাইপলাইনের মাধ্যমে এই সহযোগিতা চলমান রয়েছে। বিদ্যমান এই সম্পর্ককে কীভাবে আরও শক্তিশালী ও কার্যকর করা যায়, তা নিয়েই মূলত মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর