সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল তুরাগ থেকে দুইজনের লাশ : রাজনৈতিক সংশ্লিষ্টতা ‘দেখছেন না’ ঢাকার এসপি আগামী ৩০ দিন সম্পূর্ণভাবে ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালি: আরাঘচি জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে উৎপাদন কমেছে দুই বিদ্যুৎকেন্দ্রের : বিদ্যুৎমন্ত্রী সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ পুলিশে বড় রদবদল, ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬ টাইম ভিউ
টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু এই দুজনের বিদায়ের পর ধস নামে টাইগারদের ইনিংসে। শেষ ২৭ রান তুলতেই ৮ উইকেট হারায় সফরকারীরা। তাতে ১৪০ রানে অল আউট হয় বাংলাদেশ। হারারে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৭ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মুমিনুল।

শুরুতেই বিদায় নিতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরির করা বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন জয়। বল ব্যাট ও শরীরের খুব কাছ দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। সেটি গ্লাভসে লেগেছিল নাকি শরীরের অন্য কোথাও, তা স্পষ্ট বোঝা যায়নি।তবে জোরালো আবেদনের পর আঙুল তুলে দেন আম্পায়ার। এই সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাননি জয়। হতাশ হয়েই সাজঘরে ফিরতে হয় তাকে। ১৭ বল খেলে করেন মাত্র ২ রান।

এরপর সাদমানকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুমিনুল ইসলাম। কিন্তু সাদমান ফিরে যান ২০ রান করে। এরপর দলের হাল ধরেন মুমিনুল ও শান্ত। দুজনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু ৬০ রান করে মুমিনুল বিদায় নিলে ধস নামে টাইগারদের ইনিংসে।

৭৩ বলে ১৯ রান করে ফেরেন শান্তও। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসানদের সবাই ব্যর্থ হয়েছেন। তাতে দেড়শর আগেই অলআউট হয় বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর