রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কবে,কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স প্রস্তাব এমপির তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ গুলশান থেকে সাবেক এমপি নুর মোহাম্মদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা এমিরেটাস অধ্যাপক নিয়োগ বাতিলে বিএমইউর ব্যাখ্যা তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

পুরান ঢাকায় আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে নিয়ে যাওয়ার পর কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, নিহত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ) নিয়াজ মেহেদী জানান, নিহত জাকির হোসেন একজন পরিচ্ছন্নতা কর্মী।

শুক্রবার (২৭ জুন) বিকালে বাংলাবাজার পিকে রায় রোডের ইস্পাহানী বিল্ডিংয়ের নিচতলায় ১০ থেকে ১৫ জনের একটি দল জাকিরকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকাল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক যুবককে ধাওয়া করে। একপর্যায়ে ওই যুবক পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।পুলিশের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠায়। নিহত যুবকের পরনে ছিল কালো পাঞ্জাবি ও কালো রঙের প্যান্ট। তার বয়স ২৩ বছর হতে পারে।

ওসি মতিউর বলেন, আশুরা উপলক্ষে মার্কেট বন্ধ থাকলেও মার্কেটের কলাপসিবল গেট খোলা ছিল। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর