শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৯ টাইম ভিউ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে জানিয়ে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। অযথা উদ্বিগ্ন হয়ে কেউ তেল মজুত করবেন না, এতে বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। গুজবে কান দেবেন না।তিনি বলেন, যার যতটুকু প্রয়োজন, তিনি ততটুকুই তেল কিনবেন। জ্বালানি তেলের সরবরাহ ও মজুত নিশ্চিত রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে।

এদিকে, জ্বালানি তেল নিয়ে আতঙ্ক দেখা দেওয়ায় ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এক নির্দেশনায় বিপিসি জানায়, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল।

এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি (যা জিপ নামে পরিচিত) ও মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল; পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার; দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর