বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ধানমন্ডিতে নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় হঠাৎ করেই ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়।

মিছিল শেষ হওয়ার পর এটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ককটেল বিস্ফোরণেরও অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানতে পারি। তবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছালে কাউকে আর পাওয়া যায়নি। তারা সবসময় অল্প সময়ের জন্য মিছিল করে। ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরাও শুনেছি, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, নিষিদ্ধ ঘোষণার পরও আওয়ামী লীগের এমন আকস্মিক মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর