শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

নাফ নদী থেকে অপহরণ হওয়া ২৯ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ টাইম ভিউ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন একদিনের ট্রানজিট জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়েছে।ফেরত আনা এই জেলেদের বিস্তারিত নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের মধ্যে ১৪ রোহিঙ্গা নাগরিকও আছেন। তারা টেকনাফ-উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করতেন।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের জেরে দেশটির রাখাইন রাজ্যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। আর বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের অধিকাংশ এলাকা এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে রয়েছে।

তিনি আরও বলেন, নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ২৯ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।

এর আগে বিরকলে মিয়ানমারে জিম্মি থাকা জেলেদের ফেরত আনার জন্য দুইটি কাঠের ট্রলারসহ বিজিবির একটি দল মংডু টাউন শিফের উদ্দ্যেশে রওনা দিয়েছিল।

গত ২২ ফেব্রুয়ারি নাফ নদীর টেকনাফ জেটি ঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট থেকে চারটি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে গত ১০ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রলারসহ চার জেলেকে এবং গত বছর ১৬ নভেম্বর নদীর উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গিয়েছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির সদস্যরা।

সব শেষ ১৫ অক্টোবর আরাকান আর্মির হেফাজতে থাকা বাংলাদেশি ১৬ জেলেকে ফেরত এনেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া মিয়ানমারের ইয়াংগুন থেকে টেকনাফের ব্যবসায়ীদের পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়া তিনটি জাহাজ গত ১৬ জানুয়ারি দুপুরে নাফ নদীর মোহনার নাক্ষ্যংকদিয়া এলাকায় পৌঁছালে তল্লাশির নামে আটকে দেয় আরাকান আর্মি। পরে বেশ কিছুদিন আটকে রাখার পর সেগুলো মুক্তি দেয়া হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বিভিন্ন সময় নাফ নদী থেকে আরাকান আর্মি ধরে নেয়ার জেলেদের সন্ধ্যায় বিজিবির মাধ্যমে ফেরত আনা সম্ভব হয়েছে। এরমধ্যে ১৫ জন বাংলাদেশি জেলে ছাড়াও উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাসরত ১৪ রোহিঙ্গা জেলেও রয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর