শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৪১ টাইম ভিউ

প্রায় ৬ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারত। এ বিষয়ে আগামী দুই-এক দিনের মধ্যে নির্দেশনা জারি হবে। সেক্ষেত্রে এর পরই হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে বন্দরের আমদানিকারকরা জানিয়েছেন।হিলির আমদানিকারক হারুন উর রশীদ হারুন জানান, ভারতে এ বছর প্রচুর উৎপাদন হওয়ায় দেশটির বাজারে পেঁয়াজের সংকট  কেটে গেছে। ফলে পণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। গত বুধবার ভারতের দিল্লিতে কৃষি, খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে দেশটির খাদ্যমন্ত্রী পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানান, এদিন রাতেই ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশের ব্যবসায়ীদের বিষয়টি জানান। তবে এটি এখনো নির্দেশনা আকারে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জারি করা নির্দেশনায় প্রতি টন পেঁয়াজের রপ্তানিমূল্য নির্ধারণ করে দেওয়া হবে। আগামী রবিবার বা সোমবার থেকে হিলিসহ দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। আমদানি শুরু হলে দেশে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে হারুন উর রশীদ হারুন জানিয়েছেন। এক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০-৩৫ টাকায় নামতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর