শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ফারুকী-তিশার ১৬ বছরের সংসার ঘিরে বিচ্ছেদের গুঞ্জন

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
ফারুকী-তিশার ১৬ বছরের সংসার ঘিরে বিচ্ছেদের গুঞ্জন
ছবি-সংগৃহীত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবনে ভাঙনের গুঞ্জন ছড়িয়েছে। ১৬ বছরের সংসারজীবনের পর তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে আলোচনা চলছে। সম্প্রতি বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে নানা জল্পনা দেখা দিয়েছে।

শোনা যাচ্ছে, দেড় মাসেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সত্যিই তাঁদের সম্পর্কে পরিবর্তন এসেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গুঞ্জন রয়েছে, অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি করা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ফারুকী বাড়িটি বিক্রি করতে চাইলেও তিশা তাতে সম্মত নন বলে জানা গেছে। এ বিষয়কে কেন্দ্র করেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে এবং বিচ্ছেদের প্রস্তুতি চলছে বলে আলোচনা রয়েছে।

বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুদে বার্তায় তিনি স্পষ্টভাবে জানান, ‘অপ্রয়োজনীয় আলাপে’ আগ্রহী নন তিনি। ফলে তাঁদের দাম্পত্য জীবনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

তিশা ও ফারুকীর দীর্ঘদিনের পথচলা, অসংখ্য স্মৃতি আর ভালোবাসার গল্পের পরিণতি কি সত্যিই বিচ্ছেদ? নাকি সময়ের সঙ্গে দূরত্ব কমে আসবে? এসব প্রশ্নের উত্তর জানতে দুই তারকার আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর