সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

বিশ্বের ‘সবচেয়ে দামি’ গরু, দাম প্রায় ৫০ কোটি!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে বিভিন্ন আকার ও দামের গরু নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে ব্রাজিলের একটি গরুর দাম শুনলে চমকে উঠতে হবে। সম্প্রতি তুষার শুভ্র রঙের ভিয়াতিনা-১৯ নামের এই গরু এক নিলামে ৪ মিলিয়ন বা ৪০ লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। টাকার হিসাবে যা ৪৭ কোটিরও বেশি (প্রতি ডলারের বিনিময় হার ১১৮ টাকা ধরে)। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু এটি। এর আগে সবচেয়ে বেশি মূল্যে যে গরুটি বিক্রি হয়েছিল, তার চেয়েও এর দাম তিনগুণ বেশি। গরুটির ওজন এক হাজার ১০০ কেজি (দুই হাজার ৪০০ পাউন্ডেরও বেশি)। গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ।

ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান উৎস হলো গবাদি পশু। দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে। ব্রাজিল সরকারের এ আকাঙ্ক্ষার ফলই বলা চলে ভিয়াতিনা-১৯। এ জাতের গরুর উৎপাদন বাড়ানোর মধ্য দিয়েই সরকার তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চায়।

খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়াতিনা-১৯ এর ডিম্ব কোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন।

গরুটির এক মালিক নেই পেরেইরা। তিনি বলেন, “আমরা উৎকৃষ্ট জাতের গবাদি পশু জবাই করছি না। এগুলো প্রজননের জন্য কাজে লাগাচ্ছি। সবশেষে বলতে গেলে, আমরা বিশ্বের মানুষের কাছে গরুর মাংস সহজলভ্য করার চেষ্টা করছি।”বিরাট দেহের এই ভিয়াতিনা-১৯ এ পর্যন্ত বহু পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে টেক্সাসভিত্তিক ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ‘মিস সাউথ আমেরিকা’ পুরস্কার। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মূলত বিভিন্ন দেশের বড় বড় গরু ও ষাঁড় উপস্থাপন করা হয়ে থাকে।

২০২২ সালের এক নিলামে পেরেইরার কোম্পানি প্রায় ৮ লাখ ডলারে ভিয়াতিনা-১৯ এর অর্ধেক মালিকানা লাভ করে। বাকি অর্ধেকের মালিকানা আরেকটি পক্ষের। ব্রাজিলের ৮০ শতাংশ গরুই জেবু জাতের। তবে ভিয়াতিনা-১৯ হলো নেলোর জাতের। এ জাতের গরু সাধারণত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর