বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭৬ টাইম ভিউ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ শেরপুর জেলার শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। তিনি নর্দা কালাচাঁদপুর এলাকায় থাকতেন।

জানা যায়, ভোরে শাহজাদপুর বাঁশতলার মূল সড়কে রিকশা নিয়ে পার হচ্ছিলেন ইউসুফ। এ সময় রামপুরার দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় রিকশাচালক ইউসুফ গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

 

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর