রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

শতাধিক সন্তানকে সমান ভাগে সম্পদ দেবেন টেলিগ্রামের সিইও

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮৭ টাইম ভিউ

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ জানিয়েছেন, তাঁর শতাধিক সন্তানকে সম্পদের সমান ভাগ দিতে উইল করেছেন তিনি। ৪০ বছর বয়সী রুশ বংশোদ্ভূত এ উদ্যোক্তা তাঁর ছয় সন্তানের সঙ্গে শুক্রাণুদাতা হিসেবে জন্ম নেওয়া আরও অনেক সন্তানের জন্যও একই অধিকার নিশ্চিত করেছেন।

ফ্রান্সের রাজনৈতিক সাময়িকী লে পোঁয়া-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে দুরভ বলেন, “তারা সবাই আমার সন্তান এবং সবার অধিকার সমান। আমি চাই না, আমার মৃত্যুর পর তারা পরস্পরের সঙ্গে বিরোধে জড়াক।” দুরভ জানিয়েছেন, তিনি গত ১৫ বছরের বেশি সময় ধরে শুক্রাণু দান করছেন এবং এক চিকিৎসক তাঁর শুক্রাণুর মান উন্নত হওয়ায় তাঁকে এ কাজে উৎসাহিত করেন।ব্লুমবার্গের হিসাবে, দুরভের সম্পদ প্রায় ১৩.৯ বিলিয়ন ডলার, তবে তিনি এ হিসাবকে “তাত্ত্বিক” বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, ২০১৩ সালে বিটকয়েনে বিনিয়োগই তাঁর সম্পদের প্রধান উৎস, টেলিগ্রাম থেকে নয়।

দুরভ বলেন, তাঁর সন্তানরা আগামী ৩০ বছরের মধ্যে সম্পদ পাবেন না, যেন তারা আত্মনির্ভরশীলতা এবং সৃজনশীলতা অর্জন করতে পারে। তিনি আরও জানান, ইতিমধ্যেই উইল লিখে ফেলেছেন, কারণ তাঁর কাজ ঝুঁকিপূর্ণ এবং তিনি টেলিগ্রামকে তাঁর মূল্যবোধে অটুট রাখতে চান।

টেলিগ্রাম বর্তমানে মাসিক এক বিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। অর্থপাচার, শিশু পর্নোগ্রাফি এবং মাদক ব্যবসায় সহযোগিতাসহ বিভিন্ন অভিযোগে প্যারিসে গ্রেপ্তার হলেও, দুরভ বলেন, “অপরাধীরা অ্যাপ ব্যবহার করে বলেই আমাদের অপরাধী বলা অযৌক্তিক ও হাস্যকর।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর