বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শ্রীমঙ্গলে বাসার ভেতর থেকে একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১২৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ১৩ দিনের ব্যবধানে শ্রীমঙ্গলে একটি বাসার ভেতর থেকে আরো একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন ও স্হানীয় বন্যপ্রাণী ব্যবস্হাপনা বিভাগ।

বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ শ্রীমঙ্গল কার্যালয় সুত্র জানায়, উপজেলার রামনগর মণিপুরী পাড়ায় একটি বাসায় শঙ্খিনী সাপটি ঢুকে পড়ে। এ সময় বাসার লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

পরে বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে জানালে তিনি বন্যপ্রাণী ব্যবস্হাপনা বিভাগের কর্মীদের সাথে নিয়ে সোমবার সকাল ১০ টায় সাপটি উদ্ধার করেন এবং বন্যপ্রাণী বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে আসেন।

বন্যপ্রাণী ব্যবস্হপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, আজ দুপুর ১২ টার দিকে শঙ্খিনী সাপটিকে লাউয়াছড়া বনের জানকিছড়ায় অবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত: গত ১৪ নভেম্বর উপজেলার ইছবপুর এলাকা থেকে একটি শঙ্খিনী ও ২৩ নভেম্বর উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর