মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ডের জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর, আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি মমতাজ বেগম তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন বেনজীরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ১০ মামলা, ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে রাষ্ট্রপক্ষ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা ডা. জাহেদকে হেনস্থার ঘটনায় সংসদে ক্ষোভ বাংলাদেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণের ঘটনায় ভারত সরকারের ব্যাখ্যা দাবি, ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক এমপি মমতাজ বেগম তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ
সাবেক এমপি মমতাজ বেগম তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম তিনটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, শিল্পী মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, ২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন মমতাজ।

উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯-২০১৩ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, ২০২৪ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান তিনি।  পরবর্তীতে সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর