রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী আইনের শাসনের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ সাভারে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভোলার সাবেক ওসির বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের অনুসন্ধানে মিলেছে প্রাথমিক সত্যতা আশুলিয়ায় প্রেশার কুকার বোমা উদ্ধার ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অফিস সহকারীর জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু ৩৬, আক্রান্ত ছাড়াল ৯ হাজার জুলাইয়ের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না: তথ্যমন্ত্রী

হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ টাইম ভিউ
হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আরব

সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন এক ঘোষণায় জানানো হয়েছে, দেশটিতে কর্মরত কর্মীরা হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সৌদি শ্রম আইন ও অধিকারের আওতায় এই নিয়ম কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন কর্মী টানা ১০ থেকে ১৫ দিনের বেতনসহ ছুটি উপভোগ করতে পারবেন। এই ছুটির মেয়াদের মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে। কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমপক্ষে টানা দুই বছর কর্মরত থাকতে হবে। ঘোষণায় আরও বলা হয়েছে, এই হজকালীন ছুটি কোনো কর্মী তার চাকরি জীবনে মাত্র একবারই পাবেন। এছাড়া এই সুবিধা শুধু তারাই পাবেন, যারা এর আগে কখনো হজ পালন করেননি।

তবে ব্যবসায়িক কার্যক্রম ও কর্মস্থলের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে মালিকপক্ষ বা নিয়োগকর্তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে, প্রতি বছর কতজন কর্মী এই ছুটির আওতায় হজ করতে যাবেন। অর্থাৎ প্রতিষ্ঠানের অপারেশনাল চাহিদা অনুযায়ী ছুটির সংখ্যা নির্ধারণের বিষয়টি কর্তৃপক্ষের এখতিয়ারে থাকবে।মন্ত্রণালয় মনে করছে, এই আইনি কাঠামোর ফলে সৌদিতে কর্মরত মুসলিম কর্মীদের ধর্মীয় বিধান পালন আরও সহজ হবে এবং তাদের শ্রম অধিকার নিশ্চিত হবে। সূত্র: গালফ নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর