সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ট্রাম্পের ছবি সম্বলিত প্ল্যাকার্ডসহ গ্রেফতার ১০

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মিছিল ও সমাবেশের চেষ্টা করার সময় এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।রোববার জিপিও–সংলগ্ন শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ নূর হোসেন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচিকে ঘিরে পুলিশ গতকাল রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

ছাত্র–জনতার অভ্যুত্থানের ৫ আগস্ট আওমী লীগ সরকারের পতন হয়। পতনের পর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের এটিই প্রথম কর্মসূচি।

ডিএমপি জানিয়েছে, শনিবার অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী রয়েছেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড এবং নগদ অর্থসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তালেবুর রহমান বলেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। পুলিশ বলছে, বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর