সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আ.লীগকে নতুন কৌশলে পুনর্বাসনের অপচেষ্টা করছে সরকার: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৯ টাইম ভিউ

অন্তবর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নতুন কৌশলে পুনর্বাসন করার অপচেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।রবিবার (২০ অক্টোবর) মোহাম্মদপুর রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের ওপরে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে।

বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের গুম খুন ও হত্যা করেছে। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে হাজারও ছাত্র, সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে। অনেকে পঙ্গুত্ববরণ করে আছেন। সেই শহিদ ভাইদের রক্তের দাগ এখনও শুকায়নি, অথচ আওয়ামী স্বৈরাচার সরকারের দোসর যারা গুম খুন ও হত্যার নির্দেশদাতাদের বিচারের আওতায় না এনে নতুন কৌশলে তাদেরকে (আওয়ামী লীগকে) পুনর্বাসন  করার চেষ্টা করে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার।

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার জনগণের ওপর গত ১৭ বছরে যেভাবে জুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, আগে তাদের বিচার করতে হবে। তারপর বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের অবস্থান কোথায় থাকবে। কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। এদেরকে প্রতিরোধ করতে হবে।

জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বলেন, আজকে আমাদের যুবসমাজ মাদকের দিকে ঢলে পড়েছে। যেখানে যুব সমাজকে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে। যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটি সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারব। তাই মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক নাদের খান। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য মো. ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েতুল হাফিজ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর