সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

কটি রাজনৈতিক দলের দাবিতে লটারির মাধ্যমে এসপিদের বদলি : নজরুল ইসলাম খান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৯ টাইম ভিউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। তবে লটারির মাধ্যমে এসপি বদলিকে একটি রাজনৈতিক দলের দাবি বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, এটি (লটারির মাধ্যমে এসপি বদলি) একটি রাজনৈতিক দলের দাবি। আমি মনে করি লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না। কারণ, সবার বিশেষ বিশেষ যোগ্যতা থাকে এবং লটারির মাধ্যমে দায়িত্ব দিলে তা ভালো ফল না-ও দিতে পারে।

তিনি বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। লটারিতে এসপি বদলির বিষয়ে বক্তব্য আমার ব্যক্তিগত মত। সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ ভিন্ন ভিন্ন দায়িত্ব পান যোগ্যতার ভিত্তিতে। তাই এ বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে।বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, সিইসির সঙ্গে গণভোট নিয়েও আলোচনা হয়েছে। আমরা মনে করি এটি নতুন কিছু নয়। গণভোট আইন আজ পাস হয়েছে। তাই নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ার বিষয়ে নতুন কোনো বিতর্ক নেই।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লা ও নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর