শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ২ কারখানা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক (চন্দ্রা-নবীনগর) অবরোধ করে ২ কারখানা শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও দ্যাটস ইট নীটস লিমিটেডের (হামীম গ্রুপ) শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।শ্রমিকরা জানায়, বকেয়া বেতনের দাবিতে আট দিনের মতো রাস্তায় নেমেছেন বেক্সিমকো শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

কাশিমপুর থানার এসআই মোজাম্মল হক বলেন, ‘সকাল ৮টা থেকে আন্দোলন শুরু করে বেক্সিমকো শ্রমিকরা। পরে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।’অন্যদিকে কাশিমপুরের পানিশাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দ্যাটস ইট নীটস লিমিটেডের শ্রমিকরা। সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছেন তারা।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ সূত্র জানায়, দ্যাটস ইট নীটস লিমিটেডের ম্যানেজমেন্টসহ বিভিন্ন স্টাফের পদত্যাগ, ফ্যাক্টরির সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণ, আহতদের ক্ষতিপূরণ প্রদান এবং সব সেকশনে অন্তত ৭০ শতাংশ পুরুষ নিয়োগসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর