শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে সন্তানদের বাঁচাতে গিয়ে মা-বাবা’র অগ্নিদগ্ধে মৃত্যু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী ব্রাজিল সমর্থন দল বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ: এফএও রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২ আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত ময়মনসিংহে জাল নোটসহ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে জানানো হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর