সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন: আমীর খসরু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৬ টাইম ভিউ

বাংলাদেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা একটা উৎসবমুখর নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার, ১৪ নভেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার হোটেল পেনিন্সুলায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচন ছাড়া এখন অন্য কোনো ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই। বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা—যা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন ভোটের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব। একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এই বিষয়টা বাংলাদেশের গত ১৫–১৬ বছর ধরে অনুপস্থিত।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই। তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করতে পারি—যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা হচ্ছে মানুষের চাহিদা। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, বিশৃঙ্খলা ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের নয়। আস্তে আস্তে আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে—তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। যাদের দায়িত্ব, তারা পালন করা ভালো। আর বিচার করার জন্য তো বিচার বিভাগ আছে—এটা তাদের ওপরই ছেড়ে দিন।

আমরা একটা নিরপেক্ষ বিভাগ চেয়েছিলাম, সেটা ইতোমধ্যে হয়েছে। বিচার বিভাগকে আগামী দিনে আরও প্রাতিষ্ঠানিক গ্রাউন্ড দেওয়া হবে। গণভোটে আমরা রাজি আছি। সরকার সিদ্ধান্ত দিয়েছে। আর অপশনের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। এটা বিএনপি নেবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর