সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২ টাইম ভিউ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের

সারা দেশে বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরও জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা (পুল) তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট এবং এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রিতার কারণে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের সমন্বয়ে একটি শিক্ষক পুল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, উপজেলা ভিত্তিতে অবসরপ্রাপ্ত ও সক্ষম শিক্ষকদের একটি তালিকা তৈরি করা হবে। সংশ্লিষ্ট ইউএনওর পরামর্শ অনুযায়ী ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদনের মাধ্যমে এই পুল গঠন করা হবে। প্রয়োজনে সাময়িক ভিত্তিতে এই পুল থেকে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে শ্রেণিকক্ষে পাঠদান আরও নিয়মিত ও মানসম্মত হবে বলে আশা করা হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে এ শিক্ষকদের সম্মানী প্রদান করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর