মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

দোল উৎসবে মেতে উঠেছে জবি ক্যাম্পাস

‎জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ
দোল উৎসবে মেতে উঠেছে জবি ক্যাম্পাস

‎বর্ণিল আয়োজনে দোলপূর্ণিমা উদযাপন করেছে ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীরা । ‎মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে সমাজবিজ্ঞান ও কলা অনুষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। রঙ-আবিরে একে অপরকে রাঙিয়ে গান, নাচ ও আনন্দ-উচ্ছ্বাসে দিনটি উদযাপন করেন তারা।

‎এ সময় খোলা প্রাঙ্গণে দলবদ্ধভাবে চলে উৎসবের আয়োজন। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবির খেলায় মেতে ওঠেন, কেউ ছবি তুলেন, কেউ সাংস্কৃতিক পরিবেশনায় যুক্ত হন। শিক্ষার্থীরা জানান, পড়াশোনার চাপের মাঝে এমন উৎসব ক্যাম্পাসে ভিন্ন মাত্রা যোগ করে। এটি শুধু আনন্দের উপলক্ষ নয়, পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনেরও এক অনন্য প্রকাশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস বলেন, কেন্দ্রীয় মন্দিরে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোলযাত্রা পালন করা হয়েছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়েছে। তিনি বলেন, এই উৎসব পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

ছাত্র ঐক্য পরিষদের সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় মন্দিরে আনুষ্ঠানিকভাবে দোলযাত্রা আয়োজন সম্ভব হয়েছে। উৎসব পালনের পাশাপাশি চলমান রমজান মাসকে বিবেচনায় রেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর