সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাণ্ড: মির্জা ফখরুল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৫ টাইম ভিউ

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের ন্যক্কারজনক কাণ্ড বলে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতি, গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যারা মাঠে-ঘাটে, প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ান। তাদের উপরে হামলাকে তিনি উগ্র ধর্মান্ধদের হামলা বলে আখ্যা দেন।মির্জা ফখরুল বলেন, এটা সঠিক নয়, এই ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারো জন্য কাম্য নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তিবাসীর দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বস্তিগুলোতে কয়েক হাজার দরিদ্র ও নিঃস্ব মানুষ বসবাস করে। তিনি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলেন, আমার বাসায় যিনি রান্না করে, তার বাড়িও পুড়ে একদম শেষ হয়ে গেছে।

এই ঘটনাটিকে দরিদ্র মানুষগুলোর জন্য চরম আঘাত হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল সরকারের কাছে জোর দাবি জানান, সরকার যেন এই ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করে। তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি কোন ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত।

তিনি মনে করেন, এটি আমাদের দুর্ভাগ্যক্রমে ঘটছে। এর প্রধান কারণ হিসেবে তিনি কাঠামোগত দুর্বলতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেন। বিশেষ করে গার্মেন্টস অথবা ফ্যাক্টরি কারখানাগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিদের নেগলিজেন্স (অবহেলা), অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপর্যাপ্ততা এবং আইন না মেনে চলা- এসব কিছু মিলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর