বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত আলজেরিয়া আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না ৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষে আতঙ্ক নিউইয়র্কে কাতারের দুঃস্মৃতি স্মরণে রেখে আলজেরিয়াকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা কোচ মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন দল নয়, দেশের জন্য ইতিবাচক কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় ওসি-এসআই আহত, আটক ৪ সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না : সেতুমন্ত্রী

‘বিজয়ী’নাসির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ টাইম ভিউ
‘বিজয়ী’নাসির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির

নামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী। তাকে অভিনন্দন জানিয়েছেন ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শিশির মনির লিখেছেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’

নাছির চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট রুদ্র মিজান জানিয়েছেন, রাত আটটা পর্যন্ত ১১১টি কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রের ফল পেয়েছেন তারা। ৮৮টি কেন্দ্রে নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ২৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। ৮৮ কেন্দ্রে নাছির চৌধুরী ৩১ হাজার ৮২০ ভোটে এগিয়ে আছেন। মোহাম্মদ শিশির মনির সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি। আর নাছির চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য।

বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী এর আগে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচন এবং দুবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একবার সংসদ সদস্য ও দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে তিনি সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর