রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

বীর শহিদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ টাইম ভিউ
তারেক রহমান ,বিএনপি,বীর শহিদ,স্মৃতিসৌধ,শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে কিছুক্ষণ শ্রদ্ধা জানানোর পর ফের বুলেটপ্রুফ গাড়িতে উঠে বসেন তারেক রহমান। গাড়িতে বসেই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইতে সই করেন তিনি।

এদিকে তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা ভিড় ছিল স্মৃতিসৌধের আশেপাশে। আর পথে পথে জনতার ঢল। জনতাকে সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পথে পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে জানান শুভেচ্ছা। নিরাপত্তা দেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় সেচ্ছাসেবকরা।এরপর স্মৃতিসৌধ থেকে লাল সবুজের বাসে করে ফের গুলশান বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর